বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

রাজশাহীতে চোর সন্দেহে ২ শ্রমিককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর সপুরায় থাকা বিসিক শিল্পনগরীর বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম ওরফে আতাউর। ৪৫ বছর বয়সী আতাউর নওগাঁর মান্দা উপজেলার সুখনিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজপাড়া থানার ১৩ খাদিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আরেকজনের বয়স ৪২ বছর।

বোয়ালিয়া থানার ওসি মাজারুল ইসলাম বলেন, বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে এক বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন ওই দুজন। কাজ করার সময় বাড়ির মালিকের ঘর থেকে চার লাখ টাকা চুরির সন্দেহে তাদের বেঁধে পেটানো হয়। পরে গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। জরুরি বিভাগ থেকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি আরো বলেন, এ ঘটনার পর চারজনকে আটক করে পুলিশ। এছাড়া ওই বাড়ির ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com