বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

যেসব নামাজ জামাতে পড়তে হয়

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

নামাজ বা নামায (ফার্সি: نماز‎‎) বা সালাত বা সালাহ (আরবি: صلاة‎‎) ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ।

আল্লাহ তাআলার মুমিন বান্দাগণ যদি জামাতে নামাজ আদায় করেন তবে সে নামাজ কবুল হওয়া সময়ের ব্যাপার মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার জন্য জোর নির্দেশ দিয়েছেন। কিন্তু কোন কোন নামাজ জামাতে পড়তে হয়।

যে নামাজগুলো জামাতে পড়তে হয়, তাহলো-

(১) দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ। মসজিদেই নামাজ আদায় করতে হবে। প্রয়োজন সাপেক্ষে মসজিদের বাইরেও জামাতে নামাজ আদায় করা যাবে।

(২) জুমা এবং দুই ঈদের নামাজ আদায়ের জন্য জামাত শর্ত।

(৩) কুসূফের নামাজ জামাতে আদায় করা সুন্নতে মায়াক্কাদাহ।

(৪) রমজান মাসে তারাবিহ পড়ার সময় বিতরের নামাজ জামাতে পড়া মুস্তাহাব।

(৫) জানাজার নামাজ ফরজে কেফায়া। এটিও জামাতে পড়তে হয়।

(৬) সমাজের বিভিন্ন প্রয়োজনে বিপদে-মুসিবতে ইজতেমায়ীভাবে জামাতে নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন- মানুষ বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে থাকে। এটিও জামাতে পড়তে হয়।

(৭) তারাবিহ নামাজ জামাতে পড়াও সুন্নতে মুয়াক্কাদাহ। তবে জামাত না পেলে বা পড়তে না পারলে একাকিও পড়া যায়।

আল্লাহ তাআলা সবাইকে জামাতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com