বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

‘একজন ব্যক্তি একটি অঞ্চল কতোটা আলোকিত হতে পারে,তার উজ্জ্বল দৃষ্টান্ত কাঞ্চন মুন্সী’: আলফাডাঙ্গার ইউএনও

  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

 

‘বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত কাঞ্চন মুন্সী এই অঞ্চলের জন্য মহান আল্লাহর রহমত স্বরূপ’ বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কামারগ্রাম কাঞ্চন একাডেমীর দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বুধবার সকালে কাঞ্চন একাডেমীর খেলার মাঠে অনাড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে দুদিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। বৃহস্পতিবার শেষ হবে দুদিনব্যাপী এই অনুষ্ঠান।

১৯৩৭ সালে কাঞ্চন একাডেমী প্রতিষ্ঠা করেন প্রয়াত কাঞ্চন মুন্সী। তাঁর হাতে আলফাডাঙ্গায় প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠা ছাড়াও ওই অঞ্চলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দাতব্য চিকিৎসালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও প্রতিষ্ঠান করে গেছেন তিনি।

কাঞ্চন একাডেমী ও একাডেমীর প্রতিষ্ঠাতা কাঞ্চন মুন্সী সম্পর্কে ইউএনও রফিকুল হক বলেন, ‘এই কাঞ্চন একাডেমী এ অঞ্চলের জন্য একটি আলোকবর্তিকা। কাঞ্চন মুন্সী এই অঞ্চলের জন্য মহান আল্লাহর রহমত স্বরূপ। কারণ, একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটি সমাজ, একটি অঞ্চল কতোটা আলোকিত হতে পারে, আলোকিত মানুষ তেরি করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত কাঞ্চন মুন্সী।’

পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি একজন মানুষের শারীরিক বিকাশের সাথে সাথে তার মানবিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এছাড়াও ইউএনও আর্থসামাজিক উন্নতির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে কামারগ্রামকে আলফাডাঙ্গার আদর্শ জায়গা মনে করে এ অঞ্চলকে আলফাডাঙ্গার রাজধানী বলে উল্লেখ করেন।

কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ‘ঢাকা টাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের সভাপতিত্বে দুদিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ, বিশেষ অতিথি ছিলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আবু তাহের, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আশরাফুল আলম খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com