বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

বস্তা খুলেই আতঙ্কিত তারা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি ডোবা থেকে বস্তাবন্দি মানুষের মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে মাছ ধরতে গিয়ে বস্তাবর্তি অবস্থায় খুলিসহ কঙ্কাল উদ্ধার করা হয়।

জানা যায়, বিকেলে মাছ ধরতে গিয়ে উপজেলার ভাটরা ইউপির নান্দিয়ারা গ্রামে একটি ব্রিক ফিল্ডের পাশে শাহরাস্তি সড়কের উত্তরের বিলের মাঝখানের ডোবায় একটি বস্তায় কিছু দেখতে পান স্থানীয়রা। এ সময় বস্তা খুলেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে বস্তার ভেতর থেকে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তাটি রশি ও বেশ কয়েকটি ইটের সঙ্গে বাঁধা ছিল। পাশেই আরো একটি বস্তা রয়েছে, ভয়ে ঐ বস্তা খোলেননি তারা।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, আমরা খবর পেয়েছি। সকালে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com