বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : কুক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে অস্ত্রের মুখে ১৮ লাখ টাকার স্বর্ণ লুট: ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে : প্রতিমন্ত্রী সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ জব্দ বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত কমেছে। এই সময়ে ৩৩৮ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে আরো ৭৯ হাজার ৬৬৪ জন।
শনিবার ২৪ ঘণ্টায় মৃত্যু ছিলো ৫১০ এবং শনাক্ত ছিলো ৯৩ হাজার ৭৮৬ জন।

রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। একই সময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে জাপানে। দেশটিতে ৮১ জন মারা গেছেন।

এছাড়া তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৭১ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১২ জন এবং মারা গেছেন ১১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১২১ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ১২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৮৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com