বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বায়ার্নের বিদায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বাজল বায়ার্ন মিউনিখের। দ্বিতীয় লেগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাভারিয়ানরা। কিন্তু প্রথম লেগ ৩-০ ব্যবধানে হারায় সেমিফাইনালে যাওয়া হয়নি তাদের।

দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ম্যানসিটি। যেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রিয়াল মাদ্রিদকে।

ঘরের মাঠে শুরু থেকেই ম্যানসিটিকে চাপে রাখে বায়ার্ন। একের পর এক আক্রমণ করে গোলের জন্য মরিয়া হয়ে উঠে তারা। ম্যাচের ১৭তম মিনিটে বল নিয়ে এগিয়ে যান সানে, তবে পরাস্ত করতে পারেননি সিটি গোলরক্ষককে।

দুই মিনিট পর প্রতিআক্রমণ করে বসে সিটি। বল নিয়ে বায়ার্নের বক্সের সামনে যেতেই হালান্ডকে ফাউল করে বসেন উপামেকানো। তাকে লাল কার্ড দেখালেও পরে ভিএআর চেক করে দেখা যায় হালান্ড অফসাইডে ছিলেন। পরে বাতিল করা হয় সেই লাল কার্ডও।

ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। গুনদোগানকে বক্সে উপামেকানো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে গোলবারের ওপর দিয়ে বল উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন হালান্ড।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে আবার মোক্ষম সুযোগ পায় ম্যানসিটি। কিন্তু ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে আরো একবার হতাশ করেন হালান্ড। দুই মিনিট পর আর ব্যর্থ হননি তিনি। কেভিন ডে ব্রুইনের পাস ধরে হালান্ড উপামেকানোকে ফাঁকি দিয়ে ম্যানসিটিকে ১-০ গোলে এগিয়ে নেন।

ম্যাচের শেষদিকে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় বায়ার্ন মিউনিখ। সিটির ডি-বক্সে তাদের ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান কিমিচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com