সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

একদিনে বঙ্গবন্ধু‌ সেতু‌তে সর্বোচ্চ টোল আদায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার পঠিত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌ পারাপার হ‌য়ে‌ছে ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯‌টি পরিবহন। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল।

সেতু কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু সেতু‌তে গত ২৪ ঘণ্টায় টোল আদায় বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই টোল আদায় করা। এতে ঢাকা থেকে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০‌টি পরিবহন সেতু পার হ‌য়ে‌ছে।

এ সময় টোল আদায় হ‌য়ে‌ছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এছাড়া সেতু পার হ‌য়ে‌ছে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯‌টি পরিবহন। টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফ‌লে বঙ্গবন্ধু সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল জানান, গেল ক‌য়েক দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com