বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

সত্য প্রেমের নির্মম গল্পে ফারিণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

আরিফ ও রিবা ২০১৯ সালে একে অপরের প্রেমে পড়ে। আরিফ থাকতো মিরপুরে আর রিবা গুলশানে। একই শহরে থাকলেও তাদের দুই বছরের প্রেমের জীবনে দেখা হয়েছিল মাত্র একবার। একাধিকবার তাদের দেখা হলেও দুই বছরে তারা একে অপরের প্রেমে গভীরভাবে যুক্ত ছিল এসএমএস বিনিময়ের মাধ্যমে।

গল্প নয়, এই ঘটনাটি সত্যি। বলা যেতে পারে নির্মম সত্যি। সেই গল্পটিকে এবার পর্দায় তুলে আনলেন ঢাকার মিস্টার সাসপেন্স ক্রিয়েটর ভিকি জাহেদ। ফিকশনটির নাম দিয়েছেন আরিফ-রিবার সম্পর্কের মতোই ‘শব্দপ্রেম’। কারণ, তাদের প্রেমটা মূলত শেকড় ছড়িয়েছে শব্দের মাধ্যমে।

এতে আরিফ চরিত্রে তৌসিফ মাহবুব আর রিবা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

নির্মাতা জানান, প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনোভাবে ডিপ্রেশনে (বিষণ্ণতা) আক্রান্ত হয়। সেই সময়টা তাদের কেমন যায়? ‘শব্দপ্রেম’ মূলত ডিপ্রেশনে পড়া দুজন মানুষের গল্প বলার ক্যানভাস মাত্র।

ভিকির ভাষ্যে, এমনটা সমাজের চারপাশে অহরহ দেখা যায়। এই ডিপ্রেশনের গল্পগুলো নিয়ে আমাদের কম কাজ করা হয়। সেই বিষয়টি এক্সপ্লোর করতে চেয়েছি এবার।

নির্মাতা সূত্রে জানা গেছে, চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ঈদের চতুর্থ দিন রাত ৯টা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হবে ‘শব্দপ্রেম’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com