বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৯৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: 
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশী ও আন্তর্জাতিক চক্র মিলে বঙ্গবন্ধুেকে হত্যা করেছে। তারাই আবার জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।  বিএনপি নেতারা সভা সমাবেশে প্রকাশ্যে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে দায়ভার খালেদা জিয়াকেই বহন করতে হবে।
সোমবার (২২ মে) বিকেল তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি কর্তৃক প্রকাশ্যে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এমপি শাওন টেলিকনফারেন্সে এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা তলা বিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশের হাল ধরে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করেছেন। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বাঁচবে, উন্নয়ন অব্যাহত থাকবে। শতেরো বার হত্যার চেষ্টা করেও তারা সফল হয়নি, মৃত্যুঞ্জয়ী নেতা শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনা ও আওয়ামিলীগকে দাবিয়ে রাখতে পারবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্ল্যাহ কিরণ,চাচঁড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com