বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

পঞ্চম বারের মতো সিআই পি পদক প্রাপ্ত হলেন এনামুল হাসান খান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা : 

সি আই পি (শিল্প) ২০২১ সম্মাননা সহ টানা পাঁচ বার সিআইপি পদকপ্রাপ্ত হলেন প্রমি এগ্রো ফুডস লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান খান।

মাঝারি শিল্প উৎপাদন এ তিনি এবার এ পদক পেয়েছেন। এছাড়াও বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২৭ জুন ২০২১ ইং তিনি রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি ও মাননীয় মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি -র হাত থেকে। বাংলাদেশের রপ্তানি বানিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি অর্জন করেন প্রমি এগ্রো ফুডস লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামূল হাসান খান।

গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখ প্রমি এগ্রো ফুডস লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামূল হাসান খানের হাতে ২০১৫-১৬ অর্থ বছরের জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি (স্বর্ণপদক) তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থ বছরে ঢাকা জেলায়” উৎপাদন “খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী নির্বাচিত হয়ে শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রমি এগ্রো ফুডস লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামূল হাসান খান তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিকট হইতে সম্মাননা অর্জন করেন ১০ জুলাই ২০১৫ ইং,তারিখ।

জানা যায়, বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন,পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিআই পি( শিল্প) নীতিমালা ২০১৪’ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ ব্যক্তিকে ২০২১ সালের জন্য বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি (শিল্প)তথা সি আই পি( শিল্প) হিসেবে সম্মাননা প্রদান করছে শিল্প মন্ত্রনালয়।

গতকাল ২২ মে ২০২৩ বিকাল চারটায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এবং এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

সিআই পি (শিল্প) ২০২১ সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

গতকাল ২২ মে ২০২৩ ইং বিকাল ৪.০০ টায় প্রমি এগ্রো ফুডস লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামূল হাসান খান রুপসী বাংলা গ্র্যান্ড বলরুম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সিআই পি (শিল্প)২০২১ অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপিও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপির হাত থেকে সিআই পি (শিল্প) ২০২১ সম্মাননা গ্রহণ করেন ।

সুত্রে আরো জানা যায়, সিআই পি( শিল্প) হিসেবে নির্বাচিত ব্যাক্তিদের শিল্প মন্ত্রনালয় থেকে একটি পরিচয়পত্র (সিআই পি কার্ড) দেওয়া হবে। এর মাধ্যমে তারা আগামী এক বছরের জন্য জাতীয় ও সিটিকর্পোরেশনের অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যাবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান,রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। এছাড়াও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন তারা। চিকিৎসায় স্ত্রী, সন্তান ও নিজের জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধাও রয়েছে। বিশেষ করে সরকারের শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com