বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল এডিপির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক বাজেট পর্যালোচনা সভা চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ

এবার আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৫০ বার পঠিত

আফগানিস্তানে রাজধানী কাবুল ছাড়াও অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ নিয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার। খবর এনডিটিভির।

সোমবার (৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে তিনি বলেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর এবং নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে রাইহান মুবারিজ নামে এক মেকআপ আর্টিস্ট বলেন, ‘পুরুষদের চাকরি নেই। যখন পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে পারছে না, তখন নারীরা বিউটি সেলুনে বাধ্য হয়ে কাজ করছে শুধুমাত্র এক টুকরো রুটির জন্য। যদি এখানেও তাদের নিষিদ্ধ করা হয়। তাহলে আর কী করবো?’

আরেক মেকাপ আর্টিস্ট বলেন, ‘যদি পুরুষদের কাজ থাকতো, আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কী করব? না খেয়ে মরে যাব, আমাদের কী করা উচিত? আপনারা চান আমরা মরে যাই।’

আব্দুল খবির নামে কাবুলের এক বাসিন্দা বলেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে সরকারের একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা উচিত। কাঠামোটি এমনভাবে তৈরি করতে হবে, যেখানে ইসলামের ক্ষতি হবে না, দেশেরও ক্ষতি হবে না।

মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়ার পর এখন রূপচর্চা কেন্দ্রগুলোও বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে তালেবান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com