বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আরও নয় দেশে মুক্তি পাচ্ছে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। রোববার (৯ জুলাই) রাতে সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন।

নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবু ধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়শিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। আজ ঈদের ১১তম দিন, অফিস ডে, তাও বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। গতকাল (৮ জুলাই) স্টারসিনেপ্লেক্সে ২৩টি শো প্রচার হয় যার প্রায় সব শো হাউজফুল ছিল।

তিনি আরও লিখেছেন, ভোলার চর ফ্যাশন থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে, আরও করুক। কেউ কারও ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।

সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা করেছে ‘প্রিয়তমা’।

এবারের ঈদুল আজহায় ৫টি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com