শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিটি ওয়ার্ডে ফুটবল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ

বঙ্গবন্ধু জ্ঞানকোষ মুজিবপিডিয়ার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩২ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়ার’ মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়ার’ মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত রয়েছে। মুজিবপিডিয়ার অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।

আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় মুজিবপিডিয়ার প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির প্রযোজনা প্রতিষ্ঠান দি সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
বইটির প্রকাশক হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড। পরিবেশক আগামী প্রকাশনী। এতে ৫৯১টি ভুক্তি ও প্রায় ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র রয়েছে। বইটির ভুক্তি লিখেছেন ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিক।

বইটি ভুক্তি যারা লিখেছেন তাঁদের মধ্যে রয়েছেন— তোফায়েল আহমদ, জাতীয় অধ্যাপক একে আজাদ খান, শেখ হাফিজুর রহমান, রামেন্দু মজুমদার, সৈয়দ আনোয়ার হোসেন, হারুন-অর-রশীদ, মুনতাসীর মামুন, আতিউর রহমান, মফিদুল হক, আসাদুজ্জামান নূর, আবুল মোমেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com