শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পূর্ণিমার ৪৩তম জন্মদিন, দোয়া চাইলেন নায়িকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য নিয়েই দুই যুগের বেশি সময় ঢাকাই চলচ্চিত্রকে আলোকিত করেছেন দিলারা হানিফ পূর্ণিমা। নিজের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

মঙ্গলবার এ নায়িকার ৪৩তম জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই।

কোরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনো হয়নি। জানিয়েছেন, এখনো বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো কাউকে দেননি।

অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমার কাজ শেষ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

কাজের বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ঈদের আগে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি। ধরা যায় এখনো সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো নিয়মিত করে যাচ্ছি।

নতুন কোনো কাজ করলে অবশ্যই ভক্তরা জানতে পারবেন বলে জানান দর্শকনন্দিত এ নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com