সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে প্রস্তুতি সভা করেছে জাতীয় পার্টি।
সভায় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসি, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা শেষে গণমাধ্যমকে দয়াল কুমার বড়ুয়া বলেন, এ দেশের মানুষের জন্য এরশাদ অনেক কিছু করেছেন। তার নয় বছরের শাসনামলে মানুষ খেয়েপরে সুখে-শান্তিতে ছিল। শুধু তাই নয়, তার আমলে সারা দেশে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মন্দির-মসজিদসহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। কিন্তু আজ এসব উন্নয়নের নামফলকে কোথাও তার নাম নেই। নামফলক থেকে তার নাম মুছে ফেলা হলেও এ দেশের মানুষের হৃদয় থেকে কখনো তার নাম মুছে ফেলা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com