সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডাক্তার দেখাতে লন্ডন যাচ্ছেন তামিম

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ তামিম ইকবালকে ডাক্তার দেখানোর জন্য ইংল্যান্ডের লন্ডনে দুটি মেডিকেল সেন্টারের সময় নেওয়া হয়েছে। সেখান থেকে পাওয়া আপডেট অনুযায়ী তামিমকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লন্ডনে যাওয়ার আগে তামিম যাবেন দুবাই।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫ কী ২৬ তারিখে ইংল্যান্ড যাবে। লন্ডনে দুটি মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ডাক্তার দেখাবে। সেখান থেকে কী হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে। আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড (এশিয়া কাপের) হবে। তার আপডেট অনুযায়ী বুঝতে পারব সে কবে যোগ দিতে পারবে।

তামিম অধিনায়ক হয়ে ফিরবেন কি না জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে, আমি ফিরে আসি আগে। তারপর এগুলো নিয়ে আলাপ করব।’ এছাড়া মাশরাফি মুর্তজাকে বিশ্বকাপের মেন্টর করা নিয়ে তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত তো বোর্ডের। নিশ্চয়ই মাশরাফি একজন সংসদ-সদস্য। সাবেক অধিনায়ক। সে তো আসার কথা। আনুষ্ঠানিকভাবে আসুক আমাদের কাছে। সে ভালো অধিনায়ক। বোর্ডে এলে আমরা আলাপ করব।’ তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের কী কথা হয়েছে, সেটা নিয়ে আর বাড়াতে চান না জালাল ইউনুস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com