রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

আলফাডাঙ্গা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আরিফুর রহমান দোলনের মতবিনিময় 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে গণমাধ্যম কর্মীদের কলম ধরার আহবান জানিয়েছেন ফরিদপুর-১ আসনের গণমানুষের নেতা, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

বৃহস্পতিবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেশের প্রথিতযশা সাংবাদিক আরিফুর রহমান দোলন প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে আজ টানা ১৪ বছর ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, হচ্ছে।’

তিনি বলেন, ‘খাদ্য, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, যোগাযোগ, কৃষি, শিক্ষা, ক্রীড়াসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের রোল মডেল।’

প্রথিতযশা সাংবাদিক আরিফুর রহমান দোলন বলেন, ‘দেশের চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে গণমাধ্যম কর্মীদের কলম ধরতে হবে। আপনাদের প্রতি আহবান, আপনারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আবারও ক্ষমতায় এলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’

এছাড়াও গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাধারণ মানুষের পাশে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের জন্যও আহ্বান জানান দোলন। তিনি বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের জন্য যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমি আপনাদের পাশে থাকবো।’

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, কেন্দীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক আমিনুর রহমান আচ্চু, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক মো. শাহরিয়ার হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক লায়েকুজ্জামান, সাংবাদিক মিয়া রাকিবুল প্রমুখ।

বক্তব্যে বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com