রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

নতুন ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বিনোদন ডেস্কঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা ‘গণদেবতা’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়। যেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। রয়েছেন কিঞ্জল নন্দ, লোকনাথদের মতো অভিনেতারা।
কলকাতার দৈনিক আনন্দবাজারকে কমলেশ্বর জানিয়েছেন, চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও, অনেকটাই কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

চল্লিশের দশকের গোড়ায় প্রকাশিত ‘গণদেবতা’ ব্রিটিশ রাজ, সেই সময়ের গ্রামবাংলার পরিস্থিতি,শিল্পব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা ‘পঞ্চগ্রাম’ উপন্যাসটিকে ‘গণদেবতা’র অংশ হিসেবে ধরা হয়।

কমলেশ্বর জানালেন, এই দুই উপন্যাস নিয়েই তিনি তাঁর ওয়েব সিরিজ সাজাচ্ছেন।
কমলেশ্বর মুখোপাধ্যায় চঞ্চল চৌধুরী প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমার মনে হয়েছে এই চরিত্রটিতে চঞ্চলকে ভাল মানাবে। বলিষ্ঠ অভিনেতা ছাড়া এই চরিত্র করা সম্ভব নয়’। পরিচালক আরো জানিয়েছেন, চঞ্চলের সঙ্গে এ নিয়ে তাঁদের প্রাথমিক কথাবার্তা হয়েছে।

অভিনেতার সঙ্গে শুটিংয়ের দিনক্ষণ নিয়ে কথা চলছে আপাতত।
নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মে ‘গণদেবতা’ সিরিজটি মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com