বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে বার কাউন্সিল নেতাদের শ্রদ্ধা

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে বার কাউন্সিলের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাতেন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট একরামুল হক, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ এফ এম মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), হাউজ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ সহিদ, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেটন মো. জালাল উদ্দিন খান, রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বাংলাদেশ বার কাউন্সিলের উপ-সচিব অ্যাডভোকেট মো. আফজাল উর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com