শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু

জুটি হয়ে ফিরছেন মাহফুজ ও অপি করিম

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ আবারও পর্দায় জুটি হয়ে ফিরছেন টিভি নাটকের জনপ্রিয় জুটি মাহফুজ আহমেদ ও অপি করিম। এ জুটিকে দেখা যাবে ওয়েব সিরিজে। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তাঁরা।

সিরিজে মাহফুজ-অপির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রানা।

শুধু তাই নয়, ইতোমধ্যে সিরিজটির ৫০ শতাংশ শুটিং শেষ হয়েছে। এখনো চলছে শুটিং। সেপ্টেম্বরে ভারতীয় ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পেতে পারে।কদিন আগেই সিনেমায় এলেন দীর্ঘ বিরতির পর।

এবার অভিষিক্ত হচ্ছেন ওয়েব সিরিজে। তবে অপি করিম এ মাধ্যমে আগে কাজ করেছেন। ২০১৯ সালে অমিতাভ রেজা চৌধুরীর ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। সেটিও প্রকাশ পেয়েছিল হইচইয়ে।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে মাহফুজের বিপরীতে আছেন শবনম বুবলী। প্রহেলিকা সিনেমায় মনা চরিত্রে মাহফুজের অভিনয় প্রশংসিত হয়েছে।

অদৃশ্য ওয়েব সিরিজে দেখা যাবে একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার গল্প। যার ক্ষমতার দর্পে তার পায়ে মাথা নত করে সবাই।

কিন্তু হুট করে একদিন তার পায়ের নিচের মাটি সরে যায়। তাকে অপহরণ করা হয়। রহস্য আরো ঘনীভূত হয় যখন তাকে হুট করে ছেড়ে দেওয়া হয়। কেন তাকে অপহরণ করা হয়, আর কেনই বা তাকে ছেড়ে দেওয়া হয়—সেসব প্রশ্নের উত্তর জানা যাবে সিরিজ প্রকাশ পেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com