বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ডিভোর্স? শুনেই চমকে উঠলেন যিশু

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বিনোদন ডেস্কঃ টলিউডের গণ্ডি ছাড়িয়ে এখন মুম্বাইয়ে পরিচিত মুখ তিনি। দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন। বাংলার যিশু সেনগুপ্ত এখন আক্ষরিক অর্থেই জাতীয় স্তরের অভিনেতা। আজকাল আর টলেউডে খুব বেশি দেখা যায় না তাকে।

সদ্যই মুক্তি পেয়েছে যিশু অভিনীত ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিশু। সিরিজটিতে দেখা যাবে, যৌন সুবিধা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। নিঃসন্দেহে কালো চরিত্রে এই সিরিজে দেখা গেছে তাকে।

তবে সিরিজে যেমন ডার্ক চরিত্রে অভিনয় করেছেন যিশু, বাস্তব জীবনেও অনেকেই তাকে সেই চরিত্রের ভাবেন! বিষয়টা অনেকটা তেমনই। আসলে সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ না হলেও ৪৬ বছর বয়সী যিশুকে নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকদের মনে। গুগলে যিশুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন হল, ‘যিশু সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন শুনেই চমকে গেলেন নায়ক। তবে রাখঢাক না রেখেই দিলেন জবাব।

যিশু জানান, “আমি কেন ডিভোর্স নিতে যাব? আমি বিবাহিত, যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কি! এবং প্লিজ, আমার ডিভোর্স হচ্ছে না।

যিশু আরো বলেন, “আমি না গুড হাজব্যান্ড, না ভালো বাবা। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না।

তবে পর্দায় ‘খারাপ স্বামী’ হলেও বাস্তবে কিন্তু স্ত্রী নীলাঞ্জনাকে প্রচণ্ড ভালোবাসেন যিশু। ‘প্রথম প্রেম নীলাঞ্জনা’কে আগলে দাম্পত্য জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন নায়ক।
২০০৪ সালে প্রেমিকা নীলঞ্জনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন যিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com