রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

ডিআইজি মিজান দুদকের তলবে হাজির হননি

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি। ঘুষ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তাকে। আজ (সোমবার) সকাল ১০টায় তার উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদকে উপস্থিত হননি।

এর আগে রোববার ডিআইজি মিজান দুদককে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত সমস্যায় আছেন। তাই তার সময়ের প্রয়োজন। পরবর্তী যেকোনো সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না।

এর আগে গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানসহ আরও তিনজনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বাকি তিন আসামি হলেন- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মো. মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। এ মামলার পরপরই আসামিরা গা ঢাকা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। এরপর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেয়া হয়। মিজানুরের বিরুদ্ধে এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে মিজানুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com