রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

পবিত্র আশুরা আগামী ২৯ জুলাই

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৯ জুলাই (শনিবার) আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জুলাই থেকে মুহাররম মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুলাই (১০ মহররম) শনিবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

ইসলাম ধর্মমতে, কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com