রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মেসি দারুণ একজন মানুষ : নেইমার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

খেলা ডেস্কঃ মাঠ কিংবা মাঠের বাইরে লিওনেল মেসি আপাদমস্তক ভদ্রলোক। শান্ত প্রকৃতির এ মানুষটিই বল পায়ে ভয়ংকর হয়ে ওঠেন। পায়ের জাদুতে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। সেই মেসিকেই কিনা ধরে রাখতে পারল না প্যারিস সেইন্ট জার্মেই? আসলে মেসি সুখে ছিলেন না প্যারিসে।

কিলিয়ান এমবাপ্পে তাকে সহ্য করতে পারতেন না বলে শোনা যায়। পাশাপাশি ফর্ম হারানোয় ক্লাব কর্তৃপক্ষও তার প্রতি বিরূপ হয়েছিল। অতঃপর মেসি পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে।
মেসি তার প্রিয় বন্ধু নেইমারকে বার্সেলোনার পর পিএসজিতেও সঙ্গী হিসেবে পেয়েছিলেন।

কিন্তু বার্সায় তারা যে পরিমাণ সাফল্য পেয়েছিলেন, পিএসজিতে তার কিছুই পাননি! সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মেসির পিএসজিতে আসার বিষয়টা আগেই জেনেছিলাম। বার্সেলোনায় শেষ দুই সপ্তাহ খুব অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছিল মেসি। আমি ওই সময় ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে বার্সেলোনা ছেড়ে কোথায় যাবে। কিন্তু সে কিছুই বলতে পারছিল না।

পরে পিএসজির সঙ্গে কথা পাকা হলে সে আমাকে জানায়। মেসি প্যারিসে দুই বছর মোটেও আনন্দ নিয়ে থাকতে পারেনি।

ঠিক এ কারণেই মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ায় খুশি হয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার, ‘আমি মেসি ও তার পরিবারকে খুব ভালো করেই জানি। ওরা অন্য রকম জীবন যাপন করে। যে জায়গায় মেসি সম্মান পায়, সেখানে থাকতে সে পছন্দ করে।

মায়ামিতে ওরা ভালোই থাকবে। প্যারিসে মেসির সঙ্গে গত দুইটা বছর খুব সহজ ছিল না। মেসি দারুণ একজন মানুষ। সেটা মাঠের চেয়েও মাঠের বাইরে অনেক বেশি। ব্যক্তিগত জীবনে একেবারেই অন্য রকম। আমি মায়ামিতে মেসির সাফল্য কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com