শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাহি

  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

আবারও মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই গুঞ্জন ওঠে। এবার সে বিষয়ে মুখ খুললেন এ নায়িকা।

এর আগে শনিবার সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাহি। সেই স্ট্যাটাস ঘিরেই তৈরি হয়েছে মাহির আবারও মা হওয়ার গুঞ্জন।

ঢালিউড অভিনেত্রী তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।’

আর এ স্ট্যাটাসের পরই নেটিজেনদের ধারণা এ নায়িকা আবারও মা হতে চলেছেন। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। মাহি বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা সত্য নয়। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম।’

ফেসবুকে দেয়া স্ট্যাটাস প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন,

ওই স্ট্যাটাসের মাধ্যমে আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল’— এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। ছেলের নাম মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com