বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া গুচ্ছু গ্রামে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে কিশোর আব্দুল রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ রয়েছে তার অপর বন্ধু ফাহিম ও জিহাদ।

বুধবার সকালে রেললাইনের পাশে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে তারা উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় যান। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায়, তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে।

ধারণা করা হচ্ছে, তারা রাতে রাজশাহীগামী কোনো এক ট্রেনে ওঠে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ পাড় হয়ে নিজ বাড়ির কাছে আসে। তখন আব্দুর রহমান চলন্ত ট্রেন হতে ঝাঁপ দিয়ে মারা যান। তবে তাৎক্ষণিক বাকি দুজনের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার এসআই রূপ সাহা জানান, ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দিয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com