বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নিজ বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: টুইট বার্তায় মোদি

  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার সরকারের বিগত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। আমাদের আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযোগ এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে নয়া দিল্লীতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর বিকেলে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতা বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ১০ মিনিট) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। তাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জার্দোশ।

বিমানবন্দরে একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্যও পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com