রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব: ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। জাতীয় কর্মপরিকল্পনায় প্রতিবন্ধীদের অধিকার আদায়সহ তাদের সহযোগিতায় নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার রাজধানীর গুলশানে একটি মোটেলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দুর্যোগের সময় প্রতিবন্ধীদের নিয়ে করণীয় প্রজেক্ট ইনসেপশন মিটিংয়ে এসব কথা বলেন তিনি।

সংস্থার চেয়ারপার্সন মহুয়া পালের সভাপতিত্বে এবং সংস্থার নির্বাহী পরিচালক এলবার্ট মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডিজঅ্যাবেল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরীন জাহান, প্রকল্প নিয়ে পরিচিতি প্রদান করেন নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল।

তিনি বলেন, ডিজেবিলিটি ইনক্লুসিভ নিয়ে সারাবিশ্বে কিন্তু কাজ হচ্ছে। বিশ্বের যে জনসংখ্যা উন্নয়ন নিয়ে যেসব সংস্থা কাজ করেন,তাতে যারা কাজ করে তাদের ‘নো ওয়ান লেফট বিহাইন্ড’ অর্থাৎ কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে সাসটেনেইবল ডেভেলপমেন্ট গোল অর্জনে কাজ করতে হবে। সারাবিশ্বে প্রতিন্ধীদের উন্নয়নে করণীয় কর্মকাণ্ড নিয়ে কাজ হচ্ছে। সবখানেই কিন্তু ডিসঅ্যাবেলিটি ইনক্লুউশন এর কথা বলেছেন। সারাবিশ্বে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে বদ্ধপরিকর।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের স্বার্থে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ডিজঅ্যাবেলিটিকে নিয়ে কার্যক্রম শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ডিজঅ্যাবেলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ডিসম্যানেজমেন্ট নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যেখানে ডিজাস্টারে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই কমিটির উপদেষ্টা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ এবং ডব্লিউএইচও এর সাইকোলজি অ্যাডভাইজার সায়েমা ওয়াজেদ পুতুল। তিনি যখনই আমাদের সঙ্গে মিটিং করেন তখনই প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার বিষয়ে কথা বলে থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের মহাপরিচালক এম. মিজানুর রহমান, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র পরিচালক, জয়েন্ট সেক্রেটারি মো. আনোয়ার হোসেন। এ ছাড়া প্রকল্প নিয়ে আলোচনা করেন, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিন রোজারিও, সিবিএম গ্লোবাল এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মুশফিকুল ওয়ারা, পরিবেশ বিভাগের ডেপুটি ডিরেক্টার দিলরুবা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com