মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক ছাত্রদল আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুব। সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম দুলু, সহ-সভাপতি রুম্মান ইবনে তাহির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিউল আলম সৌরভ ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন রবিন।

সভায় বক্তরা বলেন, সরকার আজ বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চায়, প্রতিবাদহীন আন্দোলনহীন রাখতে চায়। যেন তাদের অন্যায়-অবৈধ শাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে না ওঠে। তাই দেশ ও জাতির বর্তমান সংকট নিরসনের জন্য ছাত্র সমাজকে ভূমিকা পালন করতে হবে। এই সরকারের সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ে রাজপথে থাকবে গণতান্ত্রিক ছাত্রদল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com