সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বর্তমানে ৫টি প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি পিইডিপি-৫সহ আরও ১৩টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আজ সংসদে রংপুর-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪), যা জুলাই ২০১৮ থেকে জুন ২০২৬ পর্যন্ত চলমান; চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), যা জুলাই ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত চলমান; ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন ও দৃষ্টিনন্দনকরণ প্রকল্প, যা জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত চলমান।

এছাড়া কক্সবাজার, বান্দরবান জেলা এবং নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, যা জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত চলমান; এবং ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং প্রকল্প, যা জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত চলমান রয়েছে।

তিনি আরও জানান, গণশিক্ষা কার্যক্রম বিস্তারের আওতায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) কোর্স এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম ‘অলটারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন (এএলও)’ চালু রয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রকল্প প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com