শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর

মসজিদে গিয়ে আজান দেওয়া হলো না কাদেরর

  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলায় মসজিদে আজান দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় আবদুল কাদের মাতুব্বর নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

শনিবার ভোরে পৌর এলাকার ভূরঘাটা নুর জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের মাতুব্বর কালকিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের করম আলী মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়িতে ওযু করে মোটসাইকেলে নুর জেনারেল হাসপাতাল মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল কাদের। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, আবদুল কাদের নুর জেনারেল হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের চৌকিদারের দায়িত্বও পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি নাজমুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com