মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১ ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট জ্বালানি তেল পাবেন ডিআরইউ’র সদস্যরা ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা পৃথিবী দেখেছে শনিবার কী নৈরাজ্য হয়ে গেলো: মেয়র আইভী

  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা সেলিনা হায়াৎ আইভি বলেছেন, শুধু দেশবাসী নয়, সারা পৃথিবী দেখেছে গতকাল শনিবার কী নৈরাজ্য হয়ে গেলো। আমরা জানি এই মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগ আক্রান্ত। যখনই নির্বাচন আসে তখনই একটি গোষ্ঠী দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করে কীভাবে আওয়ামী লীগকে হঠানো যায়।

রোববার দুপুর ১২টায় শহরের দুই নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে অফিসের সামনে শান্তি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর যে উন্নয়ন করেছে এবং বাংলাদেশকে সারাবিশ্বের কাছে তুলে ধরেছে আমার মনে হয় না অতীতে কোনো দল এটা করতে পেরেছে। তাই ঈর্ষা থেকে জাতীয় আন্তর্জাতিকভাবে এই ষড়যন্ত্র করছে। আমাদের শান্তিপূর্ণভাবে ওদের রুখে দিতে হবে।

তিনি বলেন, সারাবিশ্ব দেখেছে যখন ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ হয় তখন মানবাধিকার নিয়ে কথা হয় না। আমাদের নেত্রী সাহসিকতার সঙ্গে কথা বলেছেন। সেখানে বিএনপি ফিলিস্তিনের পক্ষে একবারও দাঁড়ায়নি, কথা বলেনি। জামায়াতের সবার আগে দাঁড়ানো উচিত ছিল। তারাও দাঁড়ায়নি। মানবাধিকার শুধু বাংলাদেশের জন্য আর অন্যদের জন্য না এটা হতে পারে না। পরিস্থিতি ঘোলা করা যাবে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে। শেখ হাসিনার পদক্ষেপ তুলে ধরতে হবে। এমন কোনো খাত নেই যেখানে এ সরকার কাজ করেনি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুর কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতসহ সহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com