সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনেও রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়ক পাহারায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৩ দিন এই সড়কে জনগণের জান মালের নিরাপত্তা দিতে রাজধানীর বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে খসরু চৌধুরীর অনুসারীদের বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। খসরু চৌধুরী নিজেই বিষয়টি মনিটরিং করছেন এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা দিচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করতে বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য করলে বিএনপিকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com