বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন।

‘শেড’ এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

 

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ই নভেম্বর-২০২৩ইং শেড এর কক্সবাজারস্থ লিয়াজোঁ অফিসে কেক কেটে উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন শেড এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মুহাম্মদ উমরা।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, শেডের এই দীর্ঘযাত্রা ও পথ পরিক্রমায় সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সার্বিক সহযোগিতায় শেড বর্তমানে একটি সুপ্রতিষ্ঠিত সংস্থা হিসাবে সুপরিচিত হয়েছে। তিনি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা বিশেষ করে ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিএফপি, আইওএম এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের নিরবছিন্ন সহযোগিতার জন্য।

শেড ১৯৮৯ সালের ১৫ নভেম্বর এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত হয়ে অদ্যাবধি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআরবি এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক সংগঠন হিসাবে টেকনাফ উপজেলায় ছোট্ট পরিসরে শেড তার যাত্রা শুরু করে বিগত ৩৪ বছরে কক্সবাজার জেলার সবকটি উপজেলার ব্যাপ্তি ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এর কর্মকান্ড সম্প্রসারিত করেছে। নির্বাহী পরিচালক শেড এর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত নির্বাহী কমিটির প্রয়াত ও বর্তমান কমিটির সকল সম্মানিত সদস্যদের ও আইসিডিডিআরবি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেড এর সুনাম রক্ষায় ও ভবিষ্যতে শেড এর সফলতা অব্যাহত রাখতে সর্বস্তরের কর্মীদের আহ্বান জানান। শেড এর প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে সংস্থার নির্বাহী পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান স্বনামধন্য এড এন্ড ডিজাইন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী অখিল দে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর রফিক উদ্দিন আহমেদ-কনসালটেন্ট,মো.শওকত আলী-উপ-পরিচালক (ওয়াশ ও ডিআরআর),আব্দুল মান্নান-উপ-পরিচালক (প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও পাবলিক লিয়াজোঁ), জিয়াউর রহমান-উপ-পরিচালক (স্বাস্থ্য,পুষ্টি ও শিশু সুরক্ষা), উৎপল কুমার চেীধুরী-উপ-পরিচালক (অর্থ ও মানব সম্পদ), আব্দুল মান্নান,ম্যানেজার-ক্লাইম্ব প্রজেক্ট, মিনহাজ উদ্দিন আহমেদ, ম্যানেজার-সিই প্রজেক্ট, শামশুল হুদা, ম্যানেজার-এইচজিএসপি, শহিদুল আলম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার-সিই প্রজেক্ট, তাসলিমা সুলতানা, কমিউনিটি এনগেজমেন্ট অফিসার।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আহমেদ সালাহ উদ্দিন মুরাদ, মনিটরিং এন্ড ইভালোয়েশন ম্যানেজার-শেড, মো.জাবেদ, লজিস্টিক এন্ড প্রকিউরমেন্ট অফিসার-শেড, মাহবুবুর রহমান, ফিন্যান্স অফিসার-শেড, তানভিরুল ইসলাম রানা, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার, মোস্তাফিজুর রহমান- এসিসট্যান্ট ফিন্যান্স অফিসার, শামিনা রাজিয়া,ইন্টারনাল অডিটর-শেড, এ এস এম আলী ইমাম (সাফওয়ান), ডকুমেন্টেশন অফিসার, অসীম কান্তি দে, স্টোর কিপার, শারমিন আক্তার, নিউট্রিশন কাউন্সিলর কক্সবাজার সদর হাসপাতাল, এস এম জাহাংগীর হোসেন, হাইজিন অফিসার-ওয়াশ প্রজেক্ট, আদনান মারুফ জামান, মিল অফিসার, মনজুরুল আলম, কমিউনিটি এনগেজমেন্ট অফিসার, কফিল উদ্দিন, কমিউনিটি এনগেজমেন্ট অফিসার, ডেজি দে, আয়াছ ও রনিউল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com