সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় বাবা-ছেলের দ্বন্দ্বে গুলি ও সংঘর্ষ, আহত ২ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মিনি আক্তার ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত

স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

তাহের তাহের মোল্লার সঙ্গে তরুণীর দীর্ঘদিনের প্রেম। বিষয়টি জানার পর তরুণীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার। কিন্তু বিয়ের পরও প্রেমিককে ভুলেননি ওই তরুণী। যোগাযোগ রাখতেন নিয়মিত। একপর্যায়ে প্রেমিক তাহের বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করেন। প্রেমিকের কথায় স্বামীকে তালাক দেন ওই তরুণী। কিন্তু এবার বেকে বসেছেন প্রেমিক। বিয়ে করতে নারাজ প্রেমিক। ফলে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেছেন ওই তরুণী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে নড়াইল সদর উপজেলার দলজিৎপুরের প্রেমিক তাহের মোল্লার বাড়িতে অবস্থান করছেন তিনি। তবে প্রেমিকাকে দেখে আত্মগোপনে রয়েছেন তাহের।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাবু মোল্লার ছেলে তাহের মোল্লার সঙ্গে ওই তরুণীর প্রেম দীর্ঘদিনের। তরুণীর পরিবার ঘটনাটি জানার পর তাকে অন্যত্র বিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে প্রেমিক তাহের বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করেন। স্বামীকে তালাক দিয়ে সংসার ছড়ে চলে আসেন তিনি।

বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় বৈঠক হয়। বৈঠকে তিনমাস পর বিয়ে করে তাকে ঘরে তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন তাহের। কিন্তু এরপর বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। বাধ্য হয়ে বিয়ের দাবিতে তাহেরের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, তাহের বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কথায় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছি। কিন্তু তাহের এখন বিয়ে করতে চাচ্ছে না। তাই স্ত্রীর মর্যাদা পেতে এখন অনশন করছি।

এদিকে অভিযুক্ত প্রেমিক তাহেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি শুনেছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, আমরা বিষয়টি শুনেছি। চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com