বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

গণভবনের আশেপাশে মোবাইল হারিয়ে থানায় সাকিবের জিডি

  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। এ দিকে মনোনয়ন পাওয়ার দিনে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। গণভবনের আশেপাশে নিজের মোবাইল হারিয়েছেন সাকিব। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় মোবাইল হারানোর ঘটনায় জিডি করেন সাকিব আল হাসান।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানিয়েছেন, সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইল হারিয়েছেন, সেটি বলতে পারছেন না। তবে তার ধারণা, গণভবনের আশপাশের এলাকায় মোবাইল হারিয়েছেন।

প্রসঙ্গত, রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই মনোনয়ন তালিকায় নতুনদের মধ্যে থেকে চমক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন তিনি। এর আগে ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com