মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে এই আপিল আবেদন শুরু হয়। যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। তার পর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে আপিল করার জন্য।

এর আগে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তিসংক্রান্ত নোটিশ জারি করে ইসি।

ইসি জানায়, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোন প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যেই আপিল করতে হবে। অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে আপিল দায়ের করতে পারবেন। সঙ্গে আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ছয় সেট জমা দিতে হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২। এ ছাড়া ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com