বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা 

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিলল ৯৪ কেজি গাঁজা

  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে সিলেটগামী একটি ট্রাকের ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা থাকা রাজিব মিয়া, স্বপন এবং জাহাঙ্গীর নামে তিন আহত হন। স্থানীয়দের সহায়তায় তারা চিকিৎসার কথা বলে কৌশলে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঐ প্রাইভেটকারের পেছনের ডালা থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে।

ওসি নাহিদ আহম্মেদ আরো জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com