বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

বরিশালের চরবাড়িয়ায় ইপিজেড গড়ে তুলবো: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বরিশালের চরবাড়িয়ায় শিল্প কলকারখানাসহ ইপিজেড গড়ে তোলা হবে। সেখানে আপনাদের ছেলে-মেয়েরা চাকরির সুযোগ পাবে।

বুধবার অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা মহিলা লীগের আয়োজনে মহিলা শ্রমিক লীগের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ থেকে আন্তরিকভাবে বরিশালকে গড়ে তোলার জন্য কাজ করছেন। সেই কারণে আমাদের উচিত হবে পুনরায় নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা।

তিনি বলেন, আপনারা ভালো করেই জানেন আমি গত ৫ বছরে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করে গেছি। আমি কোনো টিআর, কাবিখা থেকে ১ পয়সাও গ্রহণ করিনি।

এ সময় তিনি আরো বলেন, আপনাদের প্রতি আহ্বান জানাবো আসুন আমরা বরিশালকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলবো। বরিশালে কোনো সন্ত্রাস দেখতে চাই না।

এ সময় আরো বক্তব্য রাখেন- বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বিনতে ওহাবসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে তিনি তার নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগসহ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com