বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

আরো একবার ঘুরে দাঁড়িয়ে জিতলেন জকোভিচ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

একটা সময় মনে হয়েছিল, অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বড় অঘটন বোধহয় ঘটতে চলেছে। তৃতীয় সেট জেতার মুখে দাঁড়িয়েছিলেন অ্যালেক্সেই পপিরিন। কিন্তু সেখান থেকে ফিরলেন নোভাক জকোভিচ।

শুধু সেই সেটই জিতলেন না, পরের সেটও জিতলেন। চার সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই কোর্ট ছাড়লেন জকোভিচ। ৬-৩, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে ম্যাচ জিতে পরের রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা।

খেলার শুরু থেকে নিজের সার্ভিস ধরে রাখার দিকে নজর দিয়েছিলেন পপিরিন। জকোভিচের মতো খেলোয়াড়ের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে শুরু করেন তিনি। সেটের সপ্তম গেমে পপিরিনের সার্ভিস ভেঙে এগিয়ে যান জকোভিচ। এরপর আর ফিরতে পারেননি পপিরিন। জকোভিচের দখলে যায় প্রথম সেট।

দ্বিতীয় সেটে দেখা যায় প্রথম রাউন্ডের রিপ্লে। সেবারও দ্বিতীয় সেট হেরেছিলেন জকোভিচ। এই ম্যাচেও হারলেন। জকোভিচের সার্ভিস ভাঙেন পপিরিন। প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেটে অনেক আত্মবিশ্বাসী টেনিস খেলছিলেন পপিরিন। তার ফোরহ্যান্ড বেশ জোরালো। সেই ফোরহ্যান্ডের বেশি ব্যবহার শুরু করেন তিনি।

চাপে পড়ে কয়েকটি আনফোর্সড এরর করেন জকোভিচ। ফলে দ্বিতীয় সেট হারাতে হয় তাকে। এদিকে পপিরিন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। স্বাভাবিকভাবেই রড লেভার এরিনার দর্শক তার পিছনে ছিল। তার উপর তিনি একটি সেট জিতে যাওয়ায় সমর্থন আরো বেড়ে যায়। পপিরিন একটি করে পয়েন্ট জিতলে কান পাতা দায় হচ্ছিল।

ঘরের সমর্থন কাজে লাগিয়ে তৃতীয় সেটে একটা সময় সেট পয়েন্ট পেয়ে গিয়েছিলেন পপিরিন। তখনই আশঙ্কা হয়েছিল অঘটনের। কিন্তু বিশ্বের সেরা টেনিস তারকা তো এই কঠিন সময়েই নিজের সেরা খেলাটা খেলেন। সেটাই করলেন জকোভিচ। তিনটি সেট পয়েন্ট বাঁচিয়ে সেই গেম জিতলেন। শুধু তাই নয়, তারপর তৃতীয় সেটও নিজের দখলে নিলেন তিনি।

জকোভিচের খেলা দেখে বোঝা যাচ্ছিল, চতুর্থ সেটেই খেলা জেতার চেষ্টা করবেন। সেটা করলেনও। খেলার মাঝে দর্শকদের সঙ্গে তর্কও হল জোকারের। এই পরিস্থিতি জকোভিচের মতো খেলোয়াড়কে আরো চাঙ্গা করে দেয়। সেটাই হল। সহজেই চতুর্থ সেট নিজের নামে করলেন জকোভিচ। তারপরে দর্শকদের দিকে তাকিয়ে দিলেন তার সেই পরিচিত হুঙ্কার।

ম্যাচ জিতলেও পপিরিনের খেলা যে তাকে মুগ্ধ করেছে তা জকোভিচের কথা থেকেই বোঝা গেল। অস্ট্রেলীয় তরুণের প্রশংসা করে তিনি বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় সেটে পপিরিন আমার থেকে ভাল টেনিস খেলেছে। খুব ভাল শট মারছিল ও।’

তিনি আরো বলেন, ‘সেই সময় আমি সত্যিই চাপে পড়ে গিয়েছিলাম। সেট পয়েন্টে থাকাকালীন একটা বাজে শট খেলায় সেট হারায় পপিরিন। চতুর্থ সেটে আমি ভাল খেলি। তবে এখনও আমার সেরা ফর্মে খেলতে পারছি না। আশা করছি ধীরে ধীরে উন্নতি হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com