রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ এপেক্স কাপ টুর্নামেন্ট গলফ অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ইউসুফ হোসেনের জন্মদিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ কালীগঞ্জ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ১১ দলীয় জোটের বিশাল মিছিল দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো ; এসএম জাহাঙ্গীর

সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি না করলে ব্যবস্থা

  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া শহরে সরকার নির্ধারিত ৬৬৪ টাকা ৩৯ পয়সা মূল্যে অপারগতা প্রকাশ করে দু-দিন ধরে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার বিকেলে মূল্য বাড়ানোর দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মাংস ব্যবসায়ী সমিতির নেতা ফারুক আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আজিজুল হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দিয়ে দাবি-দাওয়া পেশ করেন। এসময় জেলা প্রশাসক দেশব্যাপী সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রির যৌক্তিকতা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জেলার মাংস ব্যবসায়ীরা তাদের লাভ হচ্ছে না জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তবে সারাদেশে যে সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে, তারা অবশ্যই তা মেনে চলবেন। কেউ অতিরিক্ত দাম নিলে তা আমরা দেখবো।

তবে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাংস ব্যবসায়ী সমিতির নেতারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com