মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা আগৈলঝাড়ার পয়সারহাট পূবালী ব্যাংক পিএলসি ২৭৬ তম উপশাখা উদ্ধোধন উত্তরায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন ;বিমানের এমডি শফিকুর রহমানসহ গ্রেফতার -৪ মাঘী পূর্ণিমার মেলায় লাখো মানুষের ঢল, নিরাপত্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

রাইস কুকারে রান্না করতে গিয়ে লাশ হলেন তসলিমা

  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে তাসলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রাতে তাসলিমা টিনসেড রান্না ঘরে রাইস কুকারে রান্নার কাজ করছিলেন। এসময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় তাসলিমা ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তিনি।

এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারান তাসলিমা। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com