বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

আইপিএলের শুরুর ম্যাচেই মুস্তাফিজের ঝলক

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরু। এই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। দারুণ সূচনা এনে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। প্রোটিয়া তারকা চেন্নাইয়ের দিপক চাহার ও তুষার দেশপান্ডের বলে চড়াও হয়ে খেলতে থাকেন। পঞ্চম ওভারে মুস্তাফিজকে আনেন চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এসেই তৃতীয় বলে ডু প্লেসিকে ডিপ পয়েন্টে রাচিন রবীন্দ্রর ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজ।

ঐ ওভারের শেষ বলে তিনি ফেরান রজত পতিদারকে। তার বলে উইকেটকিপার এমএস ধোনিকে ক্যাচ দেন রজত। বিরতি দিয়ে ১২তম ওভারে আক্রমণে এসে আবার বড় শিকার মুস্তাফিজের। এবার তিনি সাজঘরে ফেরান কোহলিকে। তার বলে বড় শট খেলতে নিয়ে আউট হন কোহলি। একই ওভারে অস্ট্রেলিয়ান হার্ডহিটার ক্যামেরন গ্রিনকে করেন বোল্ড।

তবে মুস্তাফিজের অনবদ্য বোলিংয়ের পরও ষষ্ঠ উইকেটে দিনেশ কার্তিক ও অনুজ রাওয়াত ৫০ বলে ৯৫ রান তুলে বেঙ্গালুরুকে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com