বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে

প্রশিক্ষণ বিমান বানালো বিমান বাহিনী

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এই প্রথম দেশে নির্মিত হলো বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। বিমানটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার’ নামক এই বিমানটি বিমানবাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হবে। রোববার তেজগাঁও বিমান বন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু বেসিক ট্রেনার ‘বিবিটি’র নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এ্যরোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে। বিভিন্ন ধাপে নানা প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুরু হয় বিমান নির্মাণের যাত্রা।

নিজেদের চেষ্টায় ও কারিগরি প্রযুক্তিতে নিজেদের প্রকৌশলী ও লোকবল দিয়ে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম প্রশিক্ষণ উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার বিবিটি-১। এই বিমান ১৮০ কিলোমিটার গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ২০২৩ সালের ১২ ই ফেব্রুয়ারি বিমানটির প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে।

আগের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার -২ বিমানের নির্মাণ কাজ ও প্রয়োজনীয়তার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়াটি ২০২১ সালে শুরু হয়। সুনিদৃষ্ট বিশেষ প্রশিক্ষণ এর প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ২৬শে অক্টোবর ২০২৩ সালে সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন হয় বিবিটি-২ এর।

উল্লেখ্য, লো উইং ডিজাইনের বিমানটি পরিচালনার ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ভারসাম্য নিশ্চিত করে। বিমানটির সংযোগকারী অংশগুলো তৈরি করা হয়েছে এভিয়েশন গ্রেড ষ্টীল ও অ্যালুমিনিয়াম দিয়ে। বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০০০ ফুট উচ্চতায় সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার গতিতে উড্ডয়নে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com