শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা

এশিয়ান টেনিসে চ্যাম্পিয়ন বাংলাদেশের কাব্য

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কাব্য গায়েন। নিজের এমন সাফল্যে উচ্ছ্বসিত সে।

রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বালক এককের ফাইনালে ৬-২, ৭-৫ গেমে হংকংয়ের হিম ওয়াংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়েন। সেই সঙ্গে বালক দ্বৈতে মুশফিকের সঙ্গে জুটি বেধে বাংলাদেশের আরেক জুটি আকাশ-রাজিবকে হারিয়েছে সে।

চমক দেখিয়ে শিরোপা জেতা কাব্য গায়েন জানিয়েছে, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট আরো হওয়া দরকার। আমি বিকেএসপিতে খেলা শিখেছি। এখানে পড়ছি। প্রথম টার্গেট এশিয়ার নম্বর ওয়ান প্লেয়ার হওয়া, আইটিএফ খেলা। এরপর বিশ্বের নম্বর ওয়ান হওয়া।’

এছাড়া টুর্নামেন্টে বালিকা একক ও দ্বৈত ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। শিরোপা উঁচিয়ে ধরেছে ভারতের সানবি রেড্ডি।

বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য টেনিস ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল বলছেন ফেডারেশন সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বয়সভিত্তিক যে খেলাগুলো, সেখান থেকে আগামী দিনের জন্য একজনকে বের করতে চাই। এই টুর্নামেন্টটা যে দেখলাম, তা দেখে মনে হলো লক্ষ্য ঠিকই নির্ধারণ করেছি। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের টেনিস লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com