শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পুত্র সন্তানের মা হলেন ইয়ামি গৌতম

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। জানা গেছে, আজ ২০ মে ইয়ামি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম বেদাবিদ রেখেছেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

‘আর্টিকল-৩৭০’ সিনেমার প্রচারের সময়ই ইয়ামির মা হতে হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বেবি বাম্প নিয়েই সিনেমার প্রচার সম্পন্ন করেন অভিনেত্রী। পাশে ছিলেন নির্মাতা স্বামী।

অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই ইয়ামি-আদিত‍্যর পরিবারে নতুন অতিথি এসেছে।

সামাজিক মাধ্যমে পোস্টের মাধ‍্যমে ছেলের নামও জানিয়েছেন ইয়ামি গৌতম। ইয়ামি লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে বেদাবেদের আগমনে আমরা উচ্ছ্বসিত। অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের কাছে এসেছে আমাদের সন্তান। আপনারা সকলে ওর জন্য ভালোবাসা ও আশীর্বাদ রাখবেন।

ইয়ামি ও আদিত‍্য তাদের ছেলের নাম রেখেছেন বেদাবিদ।

এদিকে এই সুখবর জানানোর পরেই তারকা দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করছেন সহকর্মী তারকা ও অনুরাগীরা।

২০২১ সালে ‘উরি’ সিনেমার পর আদিত‍্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ব্লকবাস্টার ‘উরি’ পরিচালনা করেছেন আদিত্য ধর।

বিয়ের তিন বছরের মাথায় সন্তান এলো দম্পতির ঘরে। ইয়ামির সর্বশেষ চলচ্চিত্র ‘আর্টিক্যাল ৩৭০’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানেই সন্তান আসার খবর জানিয়েছিলেন ইয়ামি-আদিত‍্য।

ইয়ামি গৌতমকে সর্বশেষ দেখা গেছে ‘আর্টিক্যাল ৩৭০’ চলচ্চিত্রে। সিনেমাটিতে গোয়েন্দার চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। কাশ্মীরের পটভূমিকা, বুরহান ওয়ানি হত্যা থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল―এ বিষয়গুলো উঠে এসেছে সিনেমায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com