বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশীদের জন্য পর্যটন ফি কমাল ভুটান

  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশী পর্যটকদের জন্য ফি কমিয়েছে ভুটানের রাজকীয় সরকারের পর্যটন বিভাগ। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশী পর্যটকদের ‘টেকসই উন্নয়ন ফি’ হিসেবে প্রতিবছর ১৫ ডলার দিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩ জুন) এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া নতুন নীতিমালা অনুযায়ী বছরে ১৫ হাজার বাংলাদেশী পর্যটন ভুটান যেতে পারবেন। রোববার (২ জুন) থেকে এ নীতি কার্যকর হয়েছে।

২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করে ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। বাংলাদেশী পর্যটকদেরও এ ফি দিতে হতো। তবে ভারতের পর্যটকদের জন্য এই ফি ১৫ ডলারের মতো। বাংলাদেশীদের জন্যও সে ফি কমিয়ে এখন ১৫ ডলার করা হলো।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরো সুসংহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com