বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত বগুড়ার ট্রেন দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’ দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

জাতীয় চা দিবস আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ জাতীয় চা দিবস আজ মঙ্গলবার (৪ জুন)। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’ এই প্রতিপাদ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো জাতীয় চা দিবস উদযাপিত হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো ‘জাতীয় চা দিবস’ উদযাপন করা হচ্ছে। আজ দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ‘জাতীয় চা দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ‘জাতীয় চা দিবস’ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘চা শিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশে প্রায় ১ দশমিক শূন্য ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে, যা গত বছরের প্রায় ৩৩ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।

চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে আজ ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com