শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ গাছের সঙ্গে ধাক্কা লেগে কলম্বিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল: বিমান বাহিনী কর্মজীবী নারীদের শিক্ষাবঞ্চিত শিশু

আগামীকাল ঐতিহাসিক ছয় দফা দিবস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিকেদকঃ আগামীকাল ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এ উপলক্ষ্যে আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এ দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল (৭ জুন) সকালে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এছাড়াও বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com