সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হজের প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাল

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৪১৭ জন যাত্রী নিয়ে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। প্রথম দিনে আরো ১০টি বিমানে করে দেশে ফিরবেন প্রায় ৪ হাজার হাজি।

শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি রাজধানীর শাহজালালে পৌঁছায়। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন হাজিরা।

এসময় তাদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান, বিমানের এমডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ফুল দিয়ে বরণ করে নেন হাজীদের। এয়ারপোর্টেই দেওয়া হয় জমজমের পানি।

এ সময় সরকারি ব্যবস্থাপনায় হজ নিয়ে সন্তোষ প্রকাশ করে হাজিরা বলেন, নিজের গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি দেশ, পরিবার, ফিলিস্তিন ও পুরো মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়েছেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, হাজীদের যাওয়া-আসার পথে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে হজ ব্যবস্থাপনা আরো সুচারুভাবে হবে।

এবার ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত হজ পালনে সৌদি আরব যান ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী। এসব হাজির ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

গত শুক্রবার মিনায় রাত যাপনের মধ্য দিয়ে চলতি বছরের হজ শুরু হয়। বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন ছিল। এদিন পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com